শিশুদের ক্ষতির অভিযোগ থেকে জুকারবার্গকে দায়মুক্তি

১০ নভেম্বর, ২০২৪ ১৩:০৪  

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের আসক্ত করার অভিযোগ এনে সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেটা প্লাটফর্মের নামে ২৫টি মামলা করা হয়েছে। তবে কিছু অভিভাবক ও স্কুল কর্তৃক দায়ের করা এসব মামলার জন্য প্লাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে রায় দিয়েছেন দেশটির ফেডারেল বিচারক। খবর র‍য়টার্স।

খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের জেলা বিচারক ইভন গনজালেজ রজার্স বৃহস্পতিবার এ রায় দেন। তিনি জানান, মার্ক জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগগুলো বৈধ নয়। ওইসব অভিযোগে দাবি করা হয়, শিশুদের থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত গুরুতর ঝুঁকি লুকানোর জন্য মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে মেটাকে নির্দেশ দিয়েছিলেন। বিচারক এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। কারণ জুকারবার্গকে এ কাজের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করার পর্যাপ্ত প্রমাণ নেই।

ডিবিটেক/বিএমটি